২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত হওয়া অগ্রহণযোগ্য"

নয়াদিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নাগরিক নিহতের ঘটনাকে 'অগ্রহণযোগ্য' হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়াদিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নাগরিক নিহতের ঘটনাকে 'অগ্রহণযোগ্য' হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নয়াদিল্লির সদ্যসমাপ্ত বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র সচিব বলেন, "গত ছয় মাসে বিএসএফ এর গুলিতে ৭৩ জন বাংলাদেশী নিহত হয়েছে। এটা দুঃখজনক। দুটো বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে এমন ঘটনা ঘটতে পারে না। নয়াদিল্লির বৈঠকে আমি জানিয়েছি এটা গ্রহণযোগ্য নয়।" চাপাঁই নবাবগঞ্জের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে দু'জন বিডিআর (বাংলাদেশ রাইফেলস্) সদস্যের হত্যার দায় অস্বীকারের ব্যাপারে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে সচিব বলেন, "আপনারা সংবাদপত্রে নিহত বিডিআর সদস্যদের ছবি দেখেছেন। সুতরাং তাদের (ভারতীয় হাইকমিশন) এ ঘটনার দায় অস্বীকার করাটা গ্রহণযোগ্য নয়।" গত শুক্রবার বিএসএফ সদস্যরা বাংলাদেশী ভূখণ্ডে অনুপ্রবেশ করলে বিডিআর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ এর গুলিতে দুই বিডিআর সদস্য নিহত হয়। শনিবার ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিআর সদস্যদের হত্যার ব্যাপারে বিএসএফ-এর জড়িত থাকার কথা অস্বীকার করে। বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, "আমরা ট্র্যানজিট বিষয়ে কোনো আলোচনা করিনি। আমাদের মধ্যে 'যোগাযোগ' (কানেক্টিভিটি) বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ দু'দেশের মধ্যে বাস ও ট্রেন চলাচল নিয়ে কথা হয়েছে।" তিনি বলেন, "ঢাকা-গৌহাটি ও ঢাকা-শিলং সরাসরি বাস সার্ভিস চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাদের (ভারতের) মনোভাব ইতিবাচক।" তিস্তা নদীর পানির ভাগাভাগি বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি দ্রুত বৈঠকে বসবে বলে সচিব জানান । ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস ভালো করার বিষয়ে সচিব বলেন, "ট্রেন সার্ভিসের ক্ষেত্রে 'কাস্টমস ও ইমিগ্রেশন চেকিং' এর সময় কমিয়ে আনার বিষয়ে দুপক্ষই সম্মত হয়েছে। এ ব্যাপারে আলোচনার জন্য ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল আসবে।" চলতি বছরের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিস চালু হয়। কিন্তু সীমান্তে দুই দেশের স্টেশনে প্রায় পাঁচ ঘণ্টার কাস্টমস ও ইমিগ্রেশন চেকিং এর কারণে ভ্রমণ সময় অনেক দীর্ঘ হয় যা যাত্রীদের পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রতিশ্র"ত চাল রপ্তানির প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, "প্রতিশ্র"ত পাঁচ লাখ টনের মধ্যে মোট তিন লাখ টন ইতোমধ্যে দেশে এসেছে। বাকি দুই লাখ টন আগামী এক মাসের মধ্যে চলে আসবে।" গত বছরের ডিসেম্বরে সিডর দুর্গতদের দেখতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশকে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন। তৌহিদ হোসেন আরো জানান, সন্ত্রাসবাদ রোধে দু'দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০১২ঘ.