২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সিপিবি'র জেলা সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁদপুর জেলা শাখার সম্মেলন হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চাঁদপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁদপুর জেলা শাখার সম্মেলন হয়েছে শুক্রবার। জেলা শহরের তমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক শাহাদাত হোসেন। তিনি বলেন, "বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দুর্নীতিবিরোধী অভিযান আমরা সমর্থন করলেও তাতে এখন ভাটা পড়েছে। আমরা মনে করি, বুর্জোয়াদের নীতির কারণেই বিভিন্নমুখী সঙ্কট তৈরি হয়েছে।" চলমান সঙ্কটের অবসান নীতির পরিবর্তন ছাড়া নিরসন হবে না বলে মন্তব্য করেন তিনি। সিপিবির জেলা শাখার সভাপতি নিরোধ বরণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনীষা চক্রবর্তী, ফজলুল হক সরকার, ব্রজ বল