ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লিতে শুরু হওয়া ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
বৃহস্পতিবার দু'দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং ভারতের নেতৃত্বে আছেন পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন।
প্রথম দিনের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শিবশঙ্কর মেনন বলেন, "বৈঠকে সন্ত্রাসবাদ নির্মূলে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত।"
তিনি বলেন, "আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। পরস্পরের অবস্থানকে আমরা আরো ভালো করে বুঝতে পেরেছি। সন্ত্রাসবাদ কঠোরহস্তে দমন করতে হবে, কারণ দু'দেশেরই নিরাপত্তার বিষয়টি এর সঙ্গে জড়িত।"
তৌহিদ হোসেন বলেন, "তিনি (মেনন) যা বলেছেন তার সঙ্গে আমি একমত। আমি এর সঙ্গে আরেকটু বলতে চাই যে, আমরা (বাংলাদেশ) মনে করি এটা একটি বৈশ্বিক সঙ্কট। আমাদের (ভারত-বাংলাদেশ) মধ্যে সহযোগিতার ক্ষেত্র বজায় আছে এবং আমরা এটা এগিয়ে নিতে চাই।"
ভারত অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বেশ কিছু ঘাঁটি বাংলাদেশের ভেতরে রয়েছে। বাংলাদেশ এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে। এছাড়া সা
bdnews24