ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইখতিয়ার এম চৌধুরীকে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইখতিয়ার চৌধুরী বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া ডেস্ক ও এক্সটার্নাল পাবলিসিটি শাখার মহা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র দপ্তরে কাজ করছেন তিনি। এর আগে তিনি হংকং, প্যারিস, ব্যাংকক ও বার্মিংহামে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ইখতিয়ার ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতোকোত্তর ডিগ্রি নেন। এরপর ফ্রান্সে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২১১৫ ঘ.
bdnews24