২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ উপ-সচিব পদে রদবদল

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রোববার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রোববার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ হানিফকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব দিলীপ কুমার সাহাকে শিল্প মন্ত্রণালয়ে, পুলক রঞ্জন সাহাকে কৃষি মন্ত্রণালয়ে এবং ইউসুফ আলীকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম দানিশকে জীবন বীমা করপোরেশন, চট্টগ্রামের মহাব্যবস্থাপক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব হিসেবে কর্মরত উপ-সচিব আবুল বাশার মো. সিরাজুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ২ জুলাই তাকে ওই পদে বদলি করা হয়। অন্যদিকে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব শামসুল আবেদিনকে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের নিবন্ধক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯১০ ঘ.