২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে লাঠির আঘাতে যুবক নিহত

শৈলকূপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে বাঘ-বন্দি খেলাকে কেন্দ্র করে লাঠির আঘাতে মোশারফ হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 06:07 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঝিনাইদহ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈলকূপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামে বাঘ-বন্দি খেলাকে কেন্দ্র করে লাঠির আঘাতে মোশারফ হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বাঘ-বন্দি খেলাটি বিভিন্ন এলাকায় 'ষোলগুটি' নামেও পরিচিত। শৈলকূপা থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, শনিবার বিকালে বন্ধু ভুট্টোর সঙ্গে বাঘ-বন্দি খেলছিল মোশারফ। খেলার এক পর্যায়ে দু'জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে তা মারামারির পর্যায়ে গড়ায়। এক পর্যায়ে ভুট্টো মোশারফকে লাঠি দিয়ে আঘাত করলে মোশারফের মাথা ফেটে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১১৫০ ঘ.