ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁয়ে শনিবার সাইফুদ্দীন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, সাইফুদ্দীনের চাচাত ভাই আলমগীরের সঙ্গে নুরুজ্জামান নামের এক ঠিকাদরের ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহতের ভাই সালাউদ্দীন জানান, সাইফুদ্দীন ত্রিমোহিনী হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তবে পুলিশ বলছে, সে একজন মাটি কাটা শ্রমিক। তাদের বাসা খিলগাঁ ডাসেরকান্দি এলাকায়। বাবার নাম আমানউল্লাহ।
সালাউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে ডাসেরকান্দি এলাকায় নুরুজ্জামান, কামরুজ্জামান ও মোশাররফসহ সাত-আটজন সাইফুদ্দীনকে মারধর করে। এক পর্যায়ে সাইফুদ্দীনের গলায় ছুরি মেরে পালিয়ে যায় তারা। বিকেল সাড়ে ৩টার দিকে চাচা আলাউদ্দীন গুরুতর আহত অবস্থায় সাইফুদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
তিনি আরো বলেন, "নুরুজ্জামান ডোবা ভরাটের ঠিকাদারী করে থাকে। স
bdnews24