২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুরে শনিবার বিকেলে বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

হবিগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুরে শনিবার বিকেলে বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন- মিশুকের যাত্রী সদর উপজেলার চরহামুয়া গ্রামের নাজু আক্তার (২০) ও তার ছেলে নাজমুল (১) এবং মিশুক চালক তাজুল ইসলাম (৩০)। আহত মিশুকযাত্রী বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ শাহীন ও অনু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, "বাসটি হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। বিকেল তিনটার দিকে মিরপুর এলাকায় একটি মিশুকের (অটোরিকশা) সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।" পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭১১ ঘ.