চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে আর কোনো বিশেষ অভিযান চালানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
তিনি বলেন, "নির্বাচন সামনে রেখে আর কোনো বিশেষ অভিযান চালানো হবে না। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুটিন অভিযান অব্যাহত থাকবে।"
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "চট্টগ্রামে ডাকাতি, দস্যুতা, ছিনতাই কিছুটা বাড়লেও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।"
এর আগে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, "সরকার সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। নির্বাচনের আগে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।"
তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেন, সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। কর্তব্যে কোন অবহেলা সহ্য করা হবে না।
সভায় লিখিত বক্তব্যে উপদেষ্টা সংবাদপত্রে প্রকাশিত সা
bdnews24