বান্দরবান, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন বৃহস্পতিবার শুরু হয়েছে। ক্ষুদ্রায়তন চা চাষ কর্মসূচির আওতাধীন বাগান থেকে পাতা উত্তোলন করে চট্টগ্রামের বাঁশখালীর বেলগাঁও চা কারখানায় প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু হল।
চা বাগান মালিক সমিতির সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সাধারণ সম্পাদক মংক্যচিং চৌধুরী, অংচি, এয়াকুব আলী জানান, প্রথম পর্যায়ে বান্দরবানের বাগান থেকে পাতা উত্তোলন করে বেলগাঁও চা কারখানায় প্রক্রিয়াজাত করা হবে।
বৃহস্পতিবার বাগান থেকে চা পাতা উত্তোলন করে বাঁশখালী চা প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানান। এ কাজে সব ধরনের সহায়তা দিচ্ছে চা বোর্ড।
ক্ষুদ্রায়তন চা চাষ কর্মসূচির আওতায় ২০০৩ সালে বান্দরবানে ন্যূনতম ৫ একর জমিতে প্রথম আনুষ্ঠানিকভাবে চা চাষ শুরু হয়।
দুই বছর এ কার্যক্রম স্থবির থাকার পর ২০০৫ সালে চা বোর্ডের কারিগরি সহায়তা ও কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আবারও পুরো দমে চা চাষ শুরু হয়। দুই বছর পর চা পাতা উত্তোলনযোগ্য হয়। এর ধারাবাহিকতায় চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু হল।
চা বোর্ডের বান্দরবান কার্যালয়ের স
bdnews24