ঢাকা জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আদাবরে বুধবার মধ্যরাতে র্যাব-২এর সঙ্গে এনকাউন্টারে লিটন নামে এক যুবক নিহত হয়েছে।
র্যাব-২ 'এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার এহসান সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদাবরের মনসুরাবাদ এলাকায় রাত পৌনে ২টার দিকে এনকাউন্টারে নিহত লিটন শীর্ষ সন্ত্রাসী নবী গ্র"পের অন্যতম প্রধান সহকারী এবং পেশাদার খুনি। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই লিটনকে খোঁজা হচ্ছিল। বুধবার রাতে মনসুরাবাদ এলাকায় তার অবস্থান টের পেয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারে অভিযান চালালে সে র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে র্যাবের গুলিতে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএ/১৭২১ ঘ.
bdnews24