২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'দিনের সফরে সেনাপ্রধান বাগেরহাটে

দু'দিনের এক সফরে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌঁছেছেন। সেনাপ্রধানের রামপালের শ্রীফলতলা এলাকায় সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত একটি দুগ্ধ খামার ও বায়োগ্যাস প্রকল্প পরিদর্শন এবং শ্রীফলতলা হাইস্কুল মাঠে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

বাগেরহাট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের এক সফরে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌঁছেছেন। সেনাপ্রধানের রামপালের শ্রীফলতলা এলাকায় সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত একটি দুগ্ধ খামার ও বায়োগ্যাস প্রকল্প পরিদর্শন এবং শ্রীফলতলা হাইস্কুল মাঠে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় সেনাপ্রধান ঢাকা থেকে হেলিকপ্টারে করে বাগেরহাটের রামপাল ডিগ্রি কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন। বাগেরহাটে সুধীজনের সঙ্গে মতবিনিময়ের পর সেনাপ্রধান পটুয়াখালীতে যাবেন। শুক্রবার আবার তিনি বাগেরহাটের শরণখোলায় ফিরে সাউথখালী মসজিদ উদ্বোধন করবেন। এখানেও তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর নাজির পরিদর্শনে আসবেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটায় ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন (অরকা) নির্মিত ঘর সিডরে ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে হস্তান্তর করবেন সেনাপ্রধান। পটুয়াখালী সেনাক্যাম্প উপ-অধিনায়ক মেজর আবদুল