২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহবধূ খুন, জড়িত সন্দেহে চিকিৎসক স্বামী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে রোববার গভীর রাতে ফাহমিদা আকতার নাজমা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তালাবদ্ধ বাসার বাথরুমে পড়ে থাকা নাজমার দু'চোখ উপড়ানো এবং পায়ের রগ কাটা ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমার স্বামী পঙ্গু হাসপাতালের চিকিৎসক তোজাম্মেল হোসেনসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে রোববার গভীর রাতে ফাহমিদা আকতার নাজমা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তালাবদ্ধ বাসার বাথরুমে পড়ে থাকা নাজমার দু'চোখ উপড়ানো এবং পায়ের রগ কাটা ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমার স্বামী পঙ্গু হাসপাতালের চিকিৎসক তোজাম্মেল হোসেনসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্যাতন ও আত্মহত্যার জন্য চাপ দেওয়ার অভিযোগ এনে প্রায় আট বছর আগে স্বামীর বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ করেছিলেন নাজমা। সাধারণ ডায়েরি হিসেবে থানায় গ্রহণ করা ওই অভিযোগে নাজমা বলেন, আত্মহত্যা করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন স্বামী। বাসার টিঅ্যান্ডটি টেলিফোনটি সব সময় লক করা রাখায় কারো সঙ্গে ফোনে কথা বলারও সুযোগ পাচ্ছেন না তিনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে এক মহিলা এসে থানায় চিৎকার করে বলতে থাকেন তার চাচিকে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ মিপুর ২ নম্বর সেকশনের ৫ নম্বর লেনের ১ নম্বর বাসায় গিয়ে নাজমার লাশ উদ্ধার করে। লাশের চোখ উপড়ানো ছিল। দু'পায়ের রগ কাটা ছিল। পেটের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। শনিবার মধ্য রাতের পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ১২ বছরের বিবাহিত জীবনে নাজমা-তোজাম্মেল দম্পতির কোনো সন্তান ছিল না। ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, বাসা থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। তবে লাশ যে বাথরুমে পড়ে ছিল, বটিটি বেশ দূরে আরেকটি বাথরুমে পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় নাজমার স্বামী ঘটনাস্থলে ছিলেন। এর কিছু আগে বাইরে থেকে লাগানো তালা খুলে তিনি বাসায় প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দাদের থেকে জেনে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তোজাম্মেল হোসেন রোববার রাতে বাসায় ফিরে তালা খোলার আগে আশেপাশের অনেককে ডেকে আনেন। আগে কখনোই এমন আচরণ তিনি করেননি। দরজা খোলার পর বাথরুমে নাজমার লাশ পড়ে থাকতে দেখা যায়। হত্যায় জড়িত সন্দেহে চিকিৎসক তোজাম্মেল হোসেন ও তার বড় ভাবীর ভাই তিতাস গ্যাসের সিনিয়র হিসাব রক্ষক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দু'জনই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। থানায় তোজাম্মেল হোসেন সাংবাদিকদের জানান, স্ত্রীর সঙ্গে তার ভাল সর্ম্পক ছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর বাসায় কী হয়েছে তার জানা নেই। তোজাম্মেল হোসেনের দাবি, ডাকাতি বা বাসার জমি নিয়ে বিরোধের কারণে কেউ হয়তো তার স্ত্রীকে হত্যা করেছে। জমি নিয়ে কাদের সঙ্গে বিরোধ চলছে- এমন প্রশ্নের জবাবে অবশ্য তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। তোজাম্মেল হোসেন জানান, নির্দিষ্ট কারো সঙ্গে তার বিরোধ নেই। তবে সন্তান না হওয়ায় জমি পেতে কেউ হত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল সর্ম্পক দাবি করলেও রোববার সকাল থেকে রাত পর্যন্ত স্ত্রীর সঙ্গে একবারও মোবাইল ফোনে কেনো তার কথা হয়নি