২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রা মামলায় স্ত্রীপুত্রসহ শাহ আলমের কারাদণ্ড

অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম ও তিন ছেলেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম ও তিন ছেলেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে পাঁচ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহ আলমের দণ্ডিত তিন ছেলে হলেন- সাদাত সোবহান, সায়েম সোবহান ও সাফায়েত সোবহান। ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. আবুল বাশার সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন। মামলার ৫ আসামির সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ের বিবরণে জানা যায়, গত বছর ৪ ফেব্র"য়ারি যৌথ বাহিনীর সদস্যরা শাহ আলমের বাসা থেকে ১৪ লাখ ৩২ হাজার ৯২৯ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা এবং ৮ লাখ ৭৭ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করে। এ ঘটনায় গুলশান থানার উপ পরিদর্শক মো. ফারুক হোসেন গত বছর ১৯ ফেব্র"য়ারি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নূর ভূঁইয়া বাবুল ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জেকে/১৮০৬ঘ.