২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চাইতে হাইকোর্টে খোকা

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবাব বিকালে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা জামিনের জন্য হাইকোর্টে গেছেন। এর আগে দুপুরে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক দুর্নীতি মামলায় অভিযুক্ত সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবাব বিকালে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা জামিনের জন্য হাইকোর্টে গেছেন। এর আগে দুপুরে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক দুর্নীতি মামলায় অভিযুক্ত সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত একই সঙ্গে মেয়র খোকার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুলাই দিন ঠিক করেছে। এদিকে বিকাল সাড়ে তিনটায় আদালতের জারি কারক মোহাম্মদ জালাল আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি নিয়ে রমনা থানা ও সাদেক হোসেন খোকার বাসার উদ্দেশ রওনা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দুপুরে ঢাকা সিনিয়র বিশেষ জজ আদালতে মেয়র খোকাসহ তার স্ত্রী, ছেলেমেয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করা হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ ও মেয়র খোকার স্ত্রীর পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যাডভোকেট সানাউল্ল