২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেল চালিত বিআরটিসি বাস ভাড়া নির্ধারণ

ডিজেলের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডিজেল চালিত বাসের ভাড়া পুনঃনির্ধারণ করেছে সরকার। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডিজেল চালিত বাসের ভাড়া পুনঃনির্ধারণ করেছে সরকার। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকা শহরে দ্বিতল বাসে প্রতিকিলোমিটারের ভাড়া এক টাকা বিশ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে এ ভাড়ার হার এক টাকা পাঁচ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে এ ভাড়া কার্যকর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/১২৩০ ঘ.