২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসের ধাক্কায় দুই রিকশা চালক নিহত

জেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া এলাকায় শনিবার মধ্যরাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রিকশা চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

মাগুরা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া এলাকায় শনিবার মধ্যরাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রিকশা চালক নিহত হয়েছেন। তার হলেন, ইছাখাদা গ্রামের মসলেম উদ্দিন (৪০) ও বিরপুর গ্রামের আবু কালাম (৪৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরে রিকশা চালানো শেষে রাত সাড়ে ১২টার দিকে আবুল কালাম তার রিকশায় করে মসলেম উদ্দিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ওই রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।" রাতেই পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএল/জিএনএ/১৪২০ ঘ.