২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে। এদের মধ্যে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ফসির আহমেদকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক এবং পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব তৌহিদ উদ্দিন আহমেদকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইবাদত আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ও বিআরডিবি'র পরিচালক আবদুল লতিফকে পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগরীসহ ছয়টি বিভাগে ১১টি মাধ্যমিক মডেল বিদ্যালয় (বেসরকারি) স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সরওয়ার খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯১৪ ঘ.