ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবী ড. জিসি দেবের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'ড. জিসি দেব জন্মশত বার্ষিকী উৎসব'।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বুধবার এক সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য উপস্থাপন করে।
বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আজিজুন্নাহার ইসলাম বলেন, "ড. জিসি দেব শুধু দর্শন বিভাগের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব নন, তিনি সমগ্র জাতির গৌরব এবং জাতীয় অমূল্য সম্পদ। তার জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের খ্যাতিমান ব্যক্তিত্বদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় উদযাপন কমিটি।"
লিখিত বক্তব্যে পড়েন বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল হক মুকুল।
এতে বলা হয়, 'ড. জিসি দেব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি'র আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল
bdnews24