সিলেট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শিক্ষাবোর্ডের সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার সংশোধিত ফলে আরও ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে সিলেট বোর্ডে ৬২৩ জন জিপিএ-৫ পেল।
সংশোধিত ফলে জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জনের মধ্যে আছে বিজ্ঞান শাখায় ২৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঁচজন। এছাড়া জিপিএ-৪ পেয়েছে আরও ৪৫ জন। এর মধ্যে আছে বিজ্ঞান শাখায় ১৮ জন, মানবিক শাখায় ১৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ জন।
বুধবার বিকেলে বোর্ড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশোধিত ফল জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কম্পিউটার শিক্ষা বিভাগের পরীক্ষকদের ত্র"টির কারণে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিল। কম্পিউটার শিক্ষা বিষয়ে ত্র"টি সংশোধন করায় ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৫ জন জিপিএ-৪ পেয়েছে।
এ ত্র"টির কারণ অনুসন্ধানে বোর্ড সচিব অধ্যাপক সেলিম খানকে আহবায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটি বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেবল চতুর্থ বিষয় কম্পিউটারে অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল। অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ মঙ্গলবার বিষয়টি তদন্ত করে।
সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবদুল খালিক জানান, কম্পিউটার শিক্ষা বিষয়ের ফলাফলে ভুল ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে ফল সংশোধন করে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ত্র"টির জন্য দায়ীদের সনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট বোর্ডে ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় ৫৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। জিপিএ-৪.০০ থেকে জিপিএ-৪.৯০ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার ৮০৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24