ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার সাংবাদিকদের জানিয়েছেন মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে না।'
নির্বাচন কমিশন গত ২০ জুন এসব এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শুরু হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৬ ও ৭ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জুলাই। ৪ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচন হতে যাওয়া চার সিটি করপোরেশন হল- খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট। নয়টি পৌরসভা হচ্ছে- মানিকগঞ্জ সদর, শরীয়তপুর সদর, চুয়াডাঙ্গা সদর, গোলাপগঞ্জ (সিলেট), শ্রীপুর (গাজীপুর), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), নওহাটা (রাজশাহী), দুপচাঁচিয়া (বগুড়া) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/২১২৯ ঘ.
bdnews24