সিলেট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য শোভাযাত্রা, পাঁচজন সাদা মনের মানুষকে সম্মাননা আর দিনব্যাপী নানা প্রদর্শনীর মধ্য দিয়ে সিলেটে সোমবার অনুষ্ঠিত হয়েছে 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো মেলা। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় ভিড় জমায়।
রোড শো' উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলীয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এখানে মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান সাফিজউদ্দিন আহমেদ।
সিলেটের জেলা প্রশাসক মো. হারুন-উর-রশীদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিআরটিসি চেয়ারম্যান বলেন, "দেশে যে পরিবর্তন সূচিত হয়েছে, রাজনীতির বুলি আউড়িয়ে এ পরিবর্তনকে খারাপের দিকে নেওয়া যাবে না। বাংলাদেশ এখন সম্ভাবনার এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রোড শো সেই এগিয়ে যাওয়াকে সবখানে ছড়িয়ে দিচ্ছে।"
মেলায় র্যাব-৯, দুর্নীতি দমন কমিশন, পর্যটন করপোরেশন, কৃষি স
bdnews24