২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর আগারগাঁও এলাকায় রোববার দুপুরে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

র্ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় রোববার দুপুরে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকের কাছে প্রতিবেশী হাসান নামে এক ট্যাক্সিচালক এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা রিকশাচালক ওয়াদুদ মিয়া। ঘটনার পর থেকে হাসান পলাতক। ওয়াদুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকের কাছে বস্তিঘরে থাকেন। রোববার সকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে যান এবং স্ত্রী বিলকিস বেগম গার্মেন্টেসে যায়। নিজের তিন শিশু সন্তান আছে জানিয়ে ওয়াদুদ বলেন, পাশের বাসার পারুল নামে এক মহিলা তাদের দেখাশুনা করেন। তিনি জানান, রোববার দুপুরে বাসায় খেতে এলে বস্তির জুয়েল (১০) নামে এক শিশু তাকে জানায়, তার আট বছরের বড় মেয়ের সঙ্গে জুয়েল বাসার পাশের মাঠে খেলা করছিল। এ সময় হাসান (২২) মেয়েকে পাশের বাউন্ডারি ঘেরা এলাকায় ডেকে নেয়। কিছু পরে মেয়েটির চিৎকার শুনতে পায় জুয়েল। ওয়াদুদ মিয়া বলেন, "মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে শুধু কান্নাকাটি করছিল। পরে ধর্ষণের ঘটনাটি সে মাকে জানায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।" মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের অভিযোগ এনে ওয়াদুদ মিয়া সোমবার বিকেলে একটি মামলা করেছেন। এতে ট্যাক্সিচালক হাসানকে আসামি করা হয়েছে। হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০৫৭ ঘ.