২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল চুরি করা পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মোবাইল চুরির অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ তারা পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল চুরির অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দীন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ তারা পেয়েছেন। পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টারপোল ডেস্কে কর্মরত মহিউদ্দীন ফারুকীর বিরুদ্ধে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক থাই নাগরিক তার মোবাইল ফোন চুরির অভিযোগ করেন। বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরে থানা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো প্রতিবেদনে মহিউদ্দীন ফারুকীকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। থাইল্যান্ডের নাগরিক পিয়াথ সারাপক ডি কস্তা শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মহিউদ্দীন ফারুকীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ আনেন। সেদিন সকালে ডি কস্তা ও মহিউদ্দীন একই উড়োজাহাজে করে থাইল্যান্ড থেকে ঢাকা আসেন। ইন্টারপোলের একটি সেমিনারে যোগ দিতে মহিউদ্দীন ব্যাংকক গিয়েছিলেন। সংশ্লি