জামালপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
রোববার সকালে বকশিগঞ্জ-শেরপুর সড়কের টিকরকান্দিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক স্কুলছাত্র। বিকেলে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়ায় বাস চাপায় একজন সাইকেল আরোহী মারা গেছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
বকশিগঞ্জের টিকরকান্দিতে নিহত সোহাগ (১০) ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে টিকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী সিকদার জানান, সকাল ১০টায় রাস্তা পার হওয়ার সময় শেরপুর থেকে বকশিগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ঢ-১৮৭৯) সোহাগকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুর্ঘটনার পর স্কুলের বিুব্ধ শিার্থীরা বকশিগঞ্জ-শেরপুর সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ট্রাকটি আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, বিকেলে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়ায় ঢাকা থেকে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনা স্থলই তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহতের পরিচয় জানা যায়নি। আটক করা যায়নি বাসটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০২ ঘ.
bdnews24