ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুস্থ হয়ে রোববার দুপুরে হাসপাতাল থেকে বঙ্গভবনে ফিরেছেন।
ভাইরাস জ্বরে আক্রান্ত হলে রাষ্ট্রপতিকে গত ২৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নিয়ে তিনি বঙ্গভবনে ফিরলেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাষ্ট্রপতি সিএমএইচ থেকে বঙ্গভবনে ফেরেন।
সকালে মেডিকেল বোর্ড রাষ্ট্রপতির অবস্থা পর্যবেণ করে তাকে হাসপাতাল ত্যাগের সুপারিশ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রাষ্ট্রপতি তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল বোর্ড এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তার সুস্থতা কামনার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24