২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর বৃষ্টি

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকেই সারাদেশে বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 05:41 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকেই সারাদেশে বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক রোববার সকালে বিডিনিউজটোয়েন্টি ডটকমকে বলেন, "রোববার সারাদিনই সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে।" সোমবার বৃষ্টিপাত কমে যেতে পারে বলেও জানান তিনি। শনিবার সকাল নয়টা থেকে রোববার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১১ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৮৮, চট্টগ্রামে ২৭, কুমিল্লায় ৪৬, বগুড়ায় ৪৯, মংলায় ২১, পটুয়াখালীতে ৩৮, ফরিদপুরে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১৩৪ ঘ.