২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস

ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ আবারও ধসে পড়েছে। শনিবার পানির তীব্র চাপে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বাঁধের ১৫ মিটার অংশ ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ফরিদপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ আবারও ধসে পড়েছে। শনিবার পানির তীব্র চাপে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বাঁধের ১৫ মিটার অংশ ধসে গেছে। এ নিয়ে ষষ্ঠবারের মত বাঁধে ধসের ঘটনা ঘটল। বার বার বাঁধ ধসের প্রতিবাদে এলাকাবাসী রোবববার সকালে মানববন্ধন কর্মসূচি দিয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, বাঁধ নির্মাণ স্থানে আগে প্রচুর ঘরবাড়ি, পুকুর ডোবা ছিল। সেখানে মাটির ভিত্তি দুর্বল রয়েছে। সে কারণে দুর্বল অংশে বাঁধ ধসে যাচ্ছে। তবে সঙ্গে সঙ্গে ধসে পড়া স্থানে সিমেন্টের ব্লক ও জিও ব্যাগ ফেলে মেরামত করা হয়েছে বলে তিনি জানান। নির্বাহী প্রকৌশলী বলেন, "নদীর তীর সংরক্ষণ বাঁধ কখনোই একবারেই স্থায়ী হয় না। ভাঙ্গা গড়ার মধ্যেই বাঁধ স্থায়ী হয়। এতে আতংকের কিছু নেই।" শুক্রবার দুপুরে আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় পদ্মার তীর সংরক্ষণ বাঁধের ৫ নম্বর গ্র"পের ৪০ মিটার অংশ ধসে যায়। এর আগে ২ ও ৩ নম্বর গ্র"পে এক দফা এবং ৪ নম্বর গ্র"পে ২ দফায় ৪০ মিটার অংশ ধসে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.