২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চা'র নিলাম বাজার চড়া

চলতি মৌসুমে চট্টগ্রামে চা'র নিলাম বাজার বেশ চড়া। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়াই এর কারণ বলে ব্যবসায়ী ও নিলামকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। তবে দাম বাড়ার কারণে বড় ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিতে না পারায় বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলতি মৌসুমের মে মাস থেকে শুরু হওয়া এ নিলাম চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। দেশে চা'র একমাত্র নীলামের খবর জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 05:56 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমের শুরু থেকেই চট্টগ্রামে চা'র নিলাম বাজারে বেশ চড়া ভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়ায়ই এর কারণ বলে ব্যবসায়ী ও নিলামকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। তবে দাম বাড়ার কারণে বড় ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিতে না পারায় বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাংলাদেশে উৎপাদিত চায়ের প্রতি মৌসুমে একমাত্র নীলাম হয় চট্টগ্রামে। চলতি বছর মৌসুম শুরু হয়েছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে; আগামী বছর মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত তা চলবে। 'টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন'র তালিকাভুক্ত ২১৭ সদস্য বা প্রতিষ্ঠান ছয়টি নিলামকারী প্রতিষ্ঠানের নিলামে তোলা বিভিন্ন ক্যাটাগরির চা কিনতে অংশ নিচ্ছে। নিলামকারীদের সঙ্গে কথা বলে ও বাজারের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সাত সপ্তাহ ধরে দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বেশি চাহিদার কারণে ক্রেতাদের মধ্যে জোর প্রতিযোগিতা থাকায় এ সপ্তাহেও গড়ে প্রতি কেজি চায়ের দাম প্রকারভেদে ৬ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহের নিলামে গড়ে ১২৯ দশমিক ১৬ টাকা দরে সর্বমোট ১২ লাখ ৭ হাজার ৮৬৫ কেজি চা বিক্রি হয়। যা গত সপ্তাহের দরের চেয়ে ৬ টাকা বেশি। গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা মৌসুমের নবম নিলামে গত কয়েক সপ্তাহের চেয়ে বেশি হারে মূল্য বৃদ্ধির পরও চা কেনার পরিমাণ বেড়েছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ১ লাখ ২৩ হাজার ৮১২ কেজি বেশি চা বিক্রি হয়। দেশের অন্যতম প্রধান চা নিলামকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ব্রোকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় চাহিদার বিপরীতে প্রধান আমদানিকারক দেশ পাকিস্তান গত ২/৩ সপ্তাহ জুড়ে বেশি করে চা কিনছে। আন্তর্জাতিক নিলাম বাজারে বিশেষ করে কেনিয়াতে মূল্য বেড়ে যাওয়ায় তারা বাংলাদেশের বাজারকে বেছে নিয়েছে। এ কারণে চায়ের দাম আরও এক দফা বৃদ্ধি পায়।" বাজারের এ চাঙ্গাভাব আরও কিছুদিন বজায় থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। সাইফুল ইসলাম জানান, এ সপ্তাহের নীলামে চাহিদার কারণে দেশি ও বিদেশি ক্রেতাদের মধ্যে জোর প্রতিযোগিতা চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা নিলামে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের মধ্যে এ প্রতিযোগিতা আরও বাড়তে থাকে। ভালো মানের 'ব্রোকেন' (৫-৮ টাকা) এবং 'কনোনাল ফেনিনিংস' (৬-৯ টাকা) চায়ের দাম বৃদ্ধি পায় সবচেয়ে বেশি। দাম বাড়ায় নিলামে অংশ নেওয়া কম পুঁজির চা ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। এসব ব্যবসায়ীরা নিলাম থেকে অপেক্ষাকৃত কম মানের চা পাতা কিনে দেশের খুচরা বাজারে বিক্রি করে থাকেন। দাম বৃদ্ধির কারণে তারা প্রতিষ্ঠিত চা কোম্পানি, রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে পাল