২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত 'স্টুপিড' দল নয়: মুজাহিদ

জামায়াতে ইসলামী মুখে নির্বাচন বয়কট আর তলে তলে প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার মত 'স্টুপিড' দল নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

মাগুরা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী মুখে নির্বাচন বয়কট আর তলে তলে প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার মত 'স্টুপিড' দল নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "জামায়াতে ইসলাম একটি আইনানুগ ও নিয়মতান্ত্রিক দল। মুখে নির্বাচন বয়কট আর তলে তলে প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার মত 'স্টুপিড' দল জামায়াতে ইসলামী নয়।" বৃহস্পতিবার বিকেলে মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ একথা বলেন। তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে একটি অশুভ শক্তি নিজেদের বাছাই করা প্রতিনিধি নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে।" মুজাহিদ বলেন, "নির্বাচিত সরকারই দেশের জন্য কল্যাণকর সরকার। কোন অনির্বাচিত সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না।" আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, স্থানীয় নেতা অধ্যাপক আলমগীর হোসেন, মো. সাইফুল্লাহ প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.