ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের সাফল্যের হার এবার বেশি। শতকরা হিসেবে এ বোর্ডে উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৮১। উত্তীর্ণের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরী ও মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারাদেশে এসএসসিতে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ; যা গত বারের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি।
ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে ২ লাখ ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩১ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৮১ শতাংশ।
এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ১ লাখ ১২ হাজার ৯৪৪ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ হাজার ৬৯৯ জন। অন্যদিকে ১ লাখ ৫ হাজার ৯৫৩ জন মেয়ের মধ্যে ৮০ হাজার ৬৩২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৯ দশমিক ৪২ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭৬ দশমিক ১০ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার হিসেবেও ঢাকা বোর্ড অন্য বোর্ডগুলোর চেয়ে এগিয়ে। এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৮ হাজার ৯৩৬ জনের মধ্যে ছেলে ১০ হাজার ৫৫০ জন এবং মেয়ে ৮ হাজার ৩৮৬ জন।
ঢাকা বোর্ডে মানবিক বিভাগে উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেরা মেয়েদের তুলনায় পিছিয়ে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪৯ এবং মেয়েদের ৯১ দশমিক ৯৭; মানবিকে ছেলেরা ৬৫ দশমিক ২৪ এবং মেয়েরা ৬৪ দশমিক ৮১; ব্যবসায় শিক্ষায় ছেলেরা ৭৯ দশমিক ০১ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৮১ দশমিক ১৮ শতাংশ।
চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম বোর্ডে ৫৫ হাজার ২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৯৪৪ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭২ দশমিক ৬২।
এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৭ হাজার ৬৭৮ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৬৫২ জন। অন্যদিকে ২৭ হাজার ৩২৪ জন মেয়ের মধ্যে ১৯ হাজার ২৯২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে এ বোর্ডেও ছেলেরা এগিয়ে। ৭৪ দশমিক ৬২ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ৬ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার হিসেবেও চট্টগ্রাম বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ-৫ পাওয়া ৪ হাজার ৩১৬ জনের মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৩১৯ এবং মেয়ে ১ হাজার ৯৯৭ জন।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও মানবিক বিভাগে ছেলেরা পিছিয়ে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৫ দশমিক ৫৭ এবং মেয়েদের ৮৪ দশমিক ৯৩; মানবিকে ছেলেরা ৫৮ দশমিক ৬০ এবং মেয়েরা ৫৮ দশমিক ৭৩; ব্যবসায় শিক্ষায় ছেলেরা ৭২ দশমিক ৫৫ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭১ দশমিক ৬১ শতাংশ।
রাজশাহী বোর্ড: রাজশাহী বোর্ডে ২ লাখ ৭ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৯২ জন। উত্তীর্ণের হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।
এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৭ হাজার ৩২৫ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ হাজার ৭৯৮ জন। অন্যদিকে ৯৯ হাজার ৯২৫ জন মেয়ের মধ্যে ৬৩ হাজার ৬৯৪ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৬৫ দশমিক ৯৭ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার হিসেবেও রাজশাহী বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্ত মোট ৮ হাজার ৬৫৬ জনের মধ্যে ছেলের সংখ্যা ৫ হাজার ৪৬৬ এবং মেয়ে ৩ হাজার ১৯০ জন।
তবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আলাদাভাবে উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে ছেলেদের চেয়ে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৭৭ দশমিক ১৬ এবং মেয়েদের ৭৮ দশমিক ১০; মানবিকে ছেলেরা ৫৬ দশমিক ০৭ এবং মেয়েরা ৫৮ দশমিক ১৫; ব্যবসায় শিক্ষায় ছেলেরা ৭০ দশমিক ২৭ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭৫ দশমিক ৫৯ শতাংশ।
সিলেট বোর্ড: সিলেট বোর্ডে উত্তীর্ণের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডে ৩১ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ১০০ জন।
উত্তীর্ণের হারের দিয়ে এ বোর্ডে সবক্ষেত্রেই ছেলেরা এগিয়ে। ছেলেদের উত্তীর্ণের হার ৫৬ দশমিক ৮২ এবং মেয়েদের ৫১ দশমিক ৩৪।
বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৯২ এবং মেয়েদের ৭১ দশমিক ১৩; মানবিকে ছেলেরা ৪৭ দশমিক ১৯ এবং মেয়েরা ৪৫ দশমিক ৮০; ব্যবসায় শিক্ষায় ছেলেদের উত্তীর্ণের হার ৬০ দশমিক ১৯ এবং মেয়েদের ৫৮ দশমিক ২২ শতাংশ।
জিপিএ- ৫ পেয়েছে ৫৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৫৫ জন ছেলে এবং মেয়ে ২৩৭ জন।
বরিশাল: বরিশালে ৪৮ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ৪৫৮ জন। উত্তীর্ণের হার ৬৮ দশমিক ৭৭ শতাংশ।
এ বোর্ডে ছেলেদের উত্তীর্ণের হার ৭০ দশমিক ৯৫ এবং মেয়েদের ৬৬ দশমিক ৫০ শতাংশ।
বিজ্ঞান, মানবিক বিভাগে ছেলেরা এগিয়ে থাকলেও ব্যবসায় শিক্ষায় মেয়েরা এগিয়ে।
বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৭ দশমিক ৫৬ এবং মেয়েদের ৮৬ দশমিক ০৬, মানবিকে ছেলেরা ৬২ দশমিক ০৭ এবং মেয়েরা ৫৯ দশমিক ৯১ এবং ব্যবসায় শিক্ষায় ছেলেদের উত্তীর্ণের হার ৭১ দশমিক ২৭ এবং মেয়েদের ৭৪ দশমিক ২৭ শতাংশ।
জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন। যার মধ্যে ১ হাজার ৩৭ জন ছেলে এবং ৬২২ জন মেয়ে।
কুমিল্ল
bdnews24