২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ ঘোষণার সময় চুপ ছিলেন কেন : সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নেবে না তারা পাঁচ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "তফসিল অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। যারা নির্বাচনে অংশ নেবে না তারা পাঁচ বছর পিছিয়ে যাবে।" >>সার্ভার রুমের ঠিকানা ও ফোন নম্বর জানতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নেবে না তারা পাঁচ বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "তফসিল অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। যারা নির্বাচনে অংশ নেবে না তারা পাঁচ বছর পিছিয়ে যাবে।" সিটি করর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বরিশাল মিলনায়তনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলার পদপ্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, "অনেকে এই নির্বাচন করার মধ্যে গভীর ষড়যন্ত্র কিংবা নীল নকশা আছে বলে মন্তব্য করছেন। আজ যারা স্থানীয় সরকার নির্বাচনের সমালোচনা করেন তারা রোডম্যাপ ঘোষণার সময় চুপ ছিলেন কেন?" সিইসি আরো বলেন, "আমরা কারো দ্বারস্থ নই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমাদের উদ্দেশ্য, অংশগ্রহণ করা না করা প্রার্থীদের ব্যাপার। স্থানীয় সরকার নির্বাচনে রাজনীতি মূখ্য নয়। প্রার্থী অনেক সময় রাজনীতিক হন, কিন্তু প্রতীক থাকে অরাজনৈতিক।" বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। সভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ১২ জন, কাউন্সিলর পদের ১৮৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলদের ৩৩ জন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এসকে/১৮১৫ঘ.