২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি বহরে যুক্ত হল আরও ছয়টি ফর্ক লিফট

খালি কন্টেইনার ওঠানো ও নামানোর জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি বহরে আরও ছয়টি ফর্ক লিফট (এমটি হ্যান্ডলার) যুক্ত হয়েছে। বর্তমানে বন্দরে বিভিন্ন রকমের ২০টি ফর্ক লিফট রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালি কন্টেইনার ওঠানো ও নামানোর জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি বহরে আরও ছয়টি ফর্ক লিফট (এমটি হ্যান্ডলার) যুক্ত হয়েছে। বর্তমানে বন্দরে বিভিন্ন রকমের ২০টি ফর্ক লিফট রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ইয়ার্ডে এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুকের কাছে লিফটগুলোর চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, যন্ত্রপাতি সংকটের কারণে বেশ কিছুদিন থেকে বন্দরের কার্যক্রম বিঘি