২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তীর্ণের হার ১৩ শতাংশ বেড়েছে

দেশের নয়টি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এ বছর সাতটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ; যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি। এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ১৮৫ জন বেড়ে ৪১ হাজার ৯১৭ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নয়টি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এ বছর সাতটি শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ; যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি। এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গত বারের চেয়ে ১৬ হাজার ১৮৫ জন। মাদ্রাসা ও কারিগরী বোর্ড মিলিয়ে নয়টি বোর্ডে উত্তীর্ণের হার ৭২ দশমিক ১৮ শতাংশ, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ৮২ শতাংশ বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যাও এবার ১৯ হাজার ৮৫৪ জন বেড়েছে। নয় বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৫০০ জন। সারাদেশের ২ হাজার ২৭২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে ৯১টি প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল