২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জননী জাহানারা ইমামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শহীদ জননী জাহানারা ইমামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বৃহস্পতিবার ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শহীদ জননী জাহানারা ইমামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। জাহানারা ইমাম ১৯৯২ সালে "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের ল্েয গঠিত হয়েছিল ওই সংগঠনটি। এ আন্দোলনের ধারাবাহিকতায় 'শহীদ জননী' হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠা এ নারী পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলে নির্মূল কমিটি স্মারক বক্তৃতা, আলোচনা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় মীরপুরে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। মৌলবাদ ও সা