ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা হেফাজতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ওপর কথিত নির্যাতনের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে জিয়া পরিষদ।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা শর্তে মুক্তি দিয়ে এবং অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন শেষ করে মতা হন্তান্তরের মাধ্যমে উপদেষ্টা পরিষদকে বিদায় নেয়ার আহবান জানিয়েছে পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া, তার অসুস্থ দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ চার দফা দাবি জানান সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদ।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিলেও খালেদা জিয়াকে কারাগারে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে অভিযোগ করে লিখিত বক্তব্যে বলা হয়, '' সরকারের দ্বিমুখী নীতি জনগণ কোনোভাবে গ্রহণ করছে না। তথাকথিত দুর্নীতির নামে সরকার দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে।"
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনালের স
bdnews24