২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ'র নিম্ন মানের চাল গ্রহণ করেনি বাউফল উপজেলা প্রশাসন

মান ভালো না হওয়ায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য আসা চাল গ্রহণ করেনি বাউফল উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

পটুয়াখালী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মান ভালো না হওয়ায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য আসা চাল গ্রহণ করেনি বাউফল উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বাউফলে ভিজিএফ'র চার ট্রাক চাল আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকালে বাউফলে ভিজিএফ'র চাল বোঝাই একটি ট্রাক আসে। কিন্তু ওই চাল নিু মানের বলে স্থানীয়রা প্রশাসনকে জানায়। তখন উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ওই চাল দেখে তা গ্রহণ না করার জন্য উপজেলা প্রশাসনকে সুপারিশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আনসারুজ্জামান সাংবাদিকদের বলেন, "ট্রাকের চাল নিম্ন মানের বলে আমরা তা গ্রহণ করিনি।" স্থানীয়রা জানিয়েছে, রাতে চালভর্তি আরও তিনটি ট্রাক এসেছে। এ বিষয়ে ইউএনও বলেন, অন্য ট্রাকের চালও খাবার অনুপযোগী হলে তা বিতরণ করা হবে না। চালভর্তি ওই ট্রাক গাইবান্ধা থেকে এসেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.