মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণিত, ভৌত বিজ্ঞান ও লাইফ সায়েন্সের ওপর গবেষণার জন্য প্রতি বছর গবেষকদের বৃত্তি দেয়ার দেওয়ার উদ্যোগ নিয়েছে শিা মন্ত্রণালয়। এ ল্েয মঙ্গলবার একটি নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে।
এ তিনটি বিষয়ের ওপর সর্বোচ্চ তিন বছর মেয়াদি গবেষণা কাজের জন্য প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শ্রেষ্ঠ গবেষণা কর্মের জন্য প্রতিবছর পুরস্কারের ব্যবস্থা থাকবে।
শিা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ভাল উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।"
'শিা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি' শিরোনামের এ নীতিমালায় বলা হয়েছে, প্রত্যেক বছর জানুয়ারি-ফ্রেব্র"য়ারি সময়ে শিা মন্ত্রণালয় এ বৃত্তির জন্য আবেদনপত্র চেয়ে পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে।
দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকোত্তর কলেজ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ওই তিন বিষয়ের উচ্চতর গবেষণা কর্মকাণ্ড এই সহায়তার আওতাভুক্ত হবে।
এই সহায়তার জন্য আবেদন করতে হলে গত পাঁচ বছরে আন্তজার্তিকভাবে স্বীকৃত কোনো জার্নালে একজন গবেষকের কমপে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতে হবে। দলগত গবেষণার েেত্র প্রকাশিত প্রবন্ধের সংখ্যা হতে হবে অন্তত পাঁচটি।
আবেদনকারীদের পাঠানো গবেষণা প্রস্তাব যাচাই-বাছাই করবে ১১ সদস্যের প্রাথমিক বাছাই কমিটি। এই কমিটির সুপারিশের পরিপ্রেেিত শিা মন্ত্রণালয় গবেষণা প্রস্তাবগুলোর একাডেমিক রেটিংয়ের ব্যবস্থা করবে। এরপর রেটিংয়ের ভিত্তিতে নির্বাচিত গবেষকদের সহায়তার অর্থ দেয়া হবে।
নীতিমালায় বলা হয়েছে, গবেষণা সন্তোষজনক না হলে সহায়তা স্থগিত কিংবা পূনঃতফসিলীকরণ করা যাবে। তাছাড়া বরাদ্দের পরিমাণও পূনঃনির্ধারণ করা যাবে।
এই কর্মসূচি বাস্তবায়নের ল্েয শিা সচিবের নেতৃত্বে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/০০১৯ ঘ.
bdnews24