২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে রোড শো উপলে মেলা ও গুণীজন সংবর্ধনা

তথ্য প্রযুক্তিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, ুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ফরিদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, ুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো। এ উপলে মঙ্গলবার ফরিদপুর জিলা স্কুল মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল গুণীজন ও কৃতি শিার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সকাল ১০টায় ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলাসহ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান। মেলায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), জসীম ফাউন্ডেশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), সিটিসেল, গ্রামীণফোন, টেলিটক, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ট (র‌্যাব)-এর স্টল ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, "তথ্য প্রযুক্তিকে শহর থেকে গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই রোড শো।" ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্-ইয়া ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক নজরুল ইসলাম, টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, র‌্যাব-৮'র ফরিদপুরের উপ পরিচালক ফাইট লেফটেন্যান্ট মাইনুল আহম্মেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইমামুর রশী, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু, দুদকের উপ পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ, সাংবাদিক আরিফ ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমূখ। বক্তারা বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ভাতের উপর চাপ কমিয়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্ধারিত করে সুন্দর বাংলাদেশ গড়ার এখনই সময়। অনুষ্ঠানে পাঁচ গুণী ব্যক্তি এবং ফরিদপুরের বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ১৫ জন কৃতি শিার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন- রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক সিদ্দিকুর রহমান সেকেন, সমাজ সেবায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এম এ সামাদ, ছড়াকার এনায়েত হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাথলেট রনি আক্তার এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর মা মোহাম্মাৎ মকিদুন্নেছা। অনুষ্ঠানের সমাপনী পর্বে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে রোড শো'র গাড়িবহর পঞ্চগড় থেকে শুরু হয়ে সোমবার ফরিদপুরে এসে পৌঁছে। বুধবার সকালে গাড়িবহর ফরিদপুর থেকে মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল যাওয়ার কথা রয়েছে। এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশালসহ আরও কয়েকটি জেলা ঘুরেছে গাড়িবহর। ৩০ মে শুরু হওয়া এ রোড শো'র গাড়িবহর কক্সবাজারের টেকনাফ ঘুরে ঢাকায় ফিরবে ১৪ জুলাই। সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৯ ঘ.