২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

সদর উপজেলার মজলিশপুরে সংঘর্ষের ঘটনায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন শতাধিক গ্রামবাসীকে আসামি করে সোমবার রাতে একটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ফেনী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মজলিশপুরে সংঘর্ষের ঘটনায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন শতাধিক গ্রামবাসীকে আসামি করে সোমবার রাতে একটি মামলা করেছে পুলিশ। সোমবার ভোররাতে ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সংলগ্ন মজলিশপুরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে আহত হয় ১৬ পুলিশসহ ৫০ জনেরও বেশি লোক। ওই ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ফেনী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দোলন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন শতাধিক গ্রামবাসীকে আসামি করে সোমবার রাতে একটি মামলা করেছে পুলিশ। আসামিরা হলেন- ফেনী বাজারের মহিউদ্দিন ব্রাদার্সের মালিক মহিউদ্দিন, আধুনিক জুয়েলার্সের মালিক শাহাবুদ্দিন, মজলিশপুরের নুরুন্নবী, জয়নাল আবেদিন এবং সংঘর্ষের সময় আটক সাইফুল, সুমন, মাসুদ, মাসুম ও কামাল উদ্দিন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমঝোতা বৈঠকের পর এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করায় ােভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মকবুল আহমদ, জসিম উদ্দিন, মো. উল্যাহ, মো. রহমান ও মো. ছাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুম খানের অনুরোধে তারা সমঝোতা বৈঠকে বসেন এবং পুরনো মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তি দাবি করেন। কিন্তু রাতে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া খুবই দুঃখজনক। তারা জানান, আজও (মঙ্গলবার) এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে পুরুষদের অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ শহরে বিভিন্ন কিনিকে চিকিৎসা নিলেও অনেকেই গ্রেপ্তারের ভয়ে চিকিৎসা নিতে পারছেন না। সংঘর্ষে মারাত্মক আহত আবু তাহের, হোসনে আরা, আনোয়ারা বেগম, ইলিয়াছ অর্থাভাবে কিনিকে চিকিৎসা নিতে পারছেন না বলে তারা দাবি করেন। এলাকাবাসী জানায়, ইপিজেড নিয়ে প্রশাসন-গ্রামবাসী বহুদিন ধরে মুখোমুখি অবস্থানে ছিল। তাই এলাকার নেতৃস্থানীয়দের বিভিন্ন মামলার আসামি করা হয়। এদের গ্রেপ্তার করতেই সোমবার ভোরে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৯ ঘ.