২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ জুন অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দীন এদিন ধার্য করেন। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 04:38 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ জুন অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দীন এদিন ধার্য করেন। (আরো তথ্যসহ ২) মঙ্গলবার সকাল ১০ টা ২৫ এর দিকে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে আনা হয়। তার আগে মামলার অপর আসামি খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামীসহ অন্যদেরও আদালতে হাজির করা হয়। আদালতের শুরুতে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গ্যাটকো মামলার বিষয়ে হাইকোর্টের রিট আবেদনটি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের দেয়া আদেশ সর্ম্পকে কথা বলেন। আদেশটিতে একমাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টকে বলা হয়েছিল। এর পরিপ্রেেিত বিশেষ আদালত বলেন, সুপ্রিম কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেন নাই। তখন রাষ্ট্রপরে আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হতে পারে বলে আদালতের কাছে অনুমতি চান। আসামী প হাইকোর্ট অবকাশকালীন ছুটি থাকায় বিশেষ আদালতের মামলাটি সাময়িক স্থগিত রাখার আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। গত ২ সেপ্টেম্বর রাত ১১ টায় তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পরই যৌথবাহিনী খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে। গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে কোকোসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বাকি সাত আসামি 'পলাতক' রয়েছেন। মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক গত ২৮ মে মামলার নথিপত্র বিচারের জন্য বিশেষ আদালত-৩ এ পাঠান। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত প্রয়াত আকবরকে মামলা থেকে অব্যাহতি দিলে আসামির সংখ্যা ২৪ জনে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এসকে/এমএ/১৪৫৪ ঘ.