২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নৌকা ডুবে দুই জনের মৃত্যু

সুজানগর উপজেলায় পদ্মা নদীতে সোমবার নৌকাডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া রোববার আরেক নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

পাবনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুজানগর উপজেলায় পদ্মা নদীতে সোমবার নৌকাডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া রোববার আরেক নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজানগর উপজেলার গৌতমপুর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত শ্যালো নৌকা ১০/১২ জন যাত্রী নিয়ে নাজিরগঞ্জ যাওয়ার পথে সন্ধ্যায় দমকা হাওয়ার মুখে পড়ে। মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে পাঁচ আরোহী নিখোঁজ হন। পরে স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। এরা হলেন- নাজিরগঞ্জ দুই পাড়া গ্রামের ইসমত আরা (২৭) ও রুবি খাতুন (৩০)। এদিকে সুজানগর উপজেলার গুপিনপুরে রোববারের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। তরিকুল ইসলাম জানান, ১০/১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা রোববার পদ্মায় ডুবে যায়। সে সময় ভাটপাড়া গ্রামের খালেক শেখের ছেলে আবুল কালাম আজাদ (২৭) ও আফের শেখের ছেলে জিয়া (৩০) নিখোঁজ হন। সোমবার নাজিরগঞ্জ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪০ ঘ.