২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে এক পরিবারের তিনজনকে জবাই

মঠবাড়িয়া উপজেলায় উত্তর পাঠাকাঠা গ্রামে রোববার রাতে এক পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্তাকে। নিহতরা হলেন- হাফিজা বেগম (৩৫), তার ছেলে আশ্রাফুল (১১) ও মেয়ে জামিলা (৩)। স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে হাফিজার স্বামী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলমগীর হোসেন পেশায় একজন পল্লী চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

পিরোজপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঠবাড়িয়া উপজেলায় উত্তর পাঠাকাঠা গ্রামে রোববার রাতে এক পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্তাকে। নিহতরা হলেন- হাফিজা বেগম (৩৫), তার ছেলে আশ্রাফুল (১১) ও মেয়ে জামিলা (৩)। স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে হাফিজার স্বামী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলমগীর হোসেন পেশায় একজন পল্লী চিকিৎসক। পুলিশ সুপার কামরুল আহসান ঘটনাস্থল থেকে ফিরে সাংবাদিকদের জানান, আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত শ্যামল সমাদ্দারের স্ত্রী বিউটি রানীর (৩০) পরকীয়া প্রেম ছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় দেড় বছর পর্যন্ত এ নিয়ে আলমগীরের সঙ্গে স্ত্রী হাফিজার ঝগড়াঝাটি ও অশান্তি লেগেই থাকত। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রোববার রাতে আলমগীর তার স্ত্রী, ছেলে ও মেয়েকে অচেতন করে অপারেশনের ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। তিনি জানান, আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনাকে ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এ ব্যাপারে হাফিজার ভাই আলমগীর ও বিউটি রানীকে আসামি করে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.