২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় জাপা নেতা শেঠসহ সব আসামি খালাস

নগরীর মোহাম্মদ নগর এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে এক ব্যক্তি খুনের ঘটনায় করা মামলায় মহানগর জাতীয় পার্টির (জাপা) আহবায়ক সোলায়মান আলম শেঠসহ ২৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহাম্মদ নগর এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে এক ব্যক্তি খুনের ঘটনায় করা মামলায় মহানগর জাতীয় পার্টির (জাপা) আহবায়ক সোলায়মান আলম শেঠসহ ২৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক ভূঁইয়া এ রায় দেন। আসামি পরে আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিদের বেকসুর খালাস দিয়েছেন। ২০০৪ সালের ২৫ জানুয়ারি নগরীর বায়েজীদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় একটি বাড়ি দখলকে কেন্দ্র করে আলমগীর নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় বাড়ির মালিক মিলন মিয়া সোলায়মান শেঠসহ ২৩ জনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, আসামিরা তার বাড়ি দখল করতে যায়। ওই সময় তাদের সঙ্গে কয়েকজন আনসার সদস্যও ছিলেন। তিনি স্থানীয় মসজিদের মাইক থেকে প্রতিরোধ করার আহবান জানালে এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আনসার সদস্যরা গুলি ছোড়ে। আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে সোলায়মান আলম শেঠও গুলি ছোড়েন। এতে আলমগীর মারা যান। আইনজীবী আবদুস সাত্তার জানান, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সলীল কুমার ধর প্রধান আসামি সোলায়মান শেঠকে বাদ দিয়ে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে বাদীর নারাজীর পরিপ্রেেিত আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। তিনি আরও জানান, ২০০৫ সালের ৫ জুন মামলার পরবর্তী তদন্তকারী কর্মকর্তা উপরিদর্শক হাবীবুর রহমান সোলায়মান শেঠসহ ২৩ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। মামলায় ৩৫ জন সাীর মধ্যে ২৬ জনের স্যা নেওয়া হয় এবং বাদীসহ ১০ জনকে আদালত বৈরি ঘোষণা করেন বলেও আইনজীবী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৩৫ ঘ.