২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের সভা হবে

চলতি বোরো মৌসুমেও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ অনুসন্ধান করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বোরো মৌসুমেও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ অনুসন্ধান করছে সরকার। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারের করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় পদপে নিতে আগামী দু'একদিনের মধ্যেই উচ্চ পর্যায়ের সভা করার ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, বর্তমান অবস্থাতেও চাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জানতে সরকার তথ্য সংগ্রহ করছে। এ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিতে দু'একদিনের মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫১ঘ.