ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সোমবার সাংবাদিকদের একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে জাকির হাসানের কাছে খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি। সরকারি সিদ্ধান্ত যেভাবে হয়, সেভাবেই আমরা কাজ করব। আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।"
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়েও একই অবস্থানে রয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক বলেন, "কবে নাগাদ তাদের মুক্তি বা চিকিৎসার জন্য পাঠানো হবে, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না।"
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের রোববার সাংবাদিকদের জানান, এ বিষয়ে প্রক্রিয়া চলছে। তবে আইনগত কিছু জটিলতা রয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় অংশ নেন কারা মহাপরিদর্শক।
সভায় কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার স্থাপন ও স
bdnews24