২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য প্রার্থীদের নিয়ে খুলনায় কর্মশালা, চারদলীয় জোটের কেউ যায়নি

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে খুলনায় রোববার মেয়র, সংরতি কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলার পদে সম্ভাব্য প্রার্থীদের কর্মশালা হয়েছে। তবে চারদলীয় জোটের কোন সম্ভাব্য প্রার্থী এই কর্মশালায় অংশ নেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

খুলনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে খুলনায় রোববার মেয়র, সংরতি কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলার পদে সম্ভাব্য প্রার্থীদের কর্মশালা হয়েছে। তবে চারদলীয় জোটের কোন সম্ভাব্য প্রার্থী এই কর্মশালায় অংশ নেননি। নতুন জারিকৃত স্থানীয় সরকার অধ্যাদেশ সম্পর্কের সম্ভাব্য প্রার্থীদের ধারণা দিতে নগরীর জিয়া হল সেমিনার কে খুলনা জেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে। খুলনার জেলা নির্বাচন অফিসার মো. মুজিবর রহমান জানান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র, সংরতি কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলার পদে সম্ভাব্য প্রার্থীদের এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল। চিঠি দেওয়া হয়েছিল দুশ' জন সম্ভাব্য প্রার্থীকে। আমন্ত্রিত মধ্যে ছিলেন- মেয়র পদে ৯ জন, সংরতি কাউন্সিলার ২৬ জন এবং কেসিসি'র ৩১টি ওয়ার্ডের ১৬৫ জন সাধারণ কাউন্সিলার পদে সম্ভাব্য প্রার্থী। আমন্ত্রিতরা ছাড়া আরও মেয়র পদে তিনজন, ১৪ জন সংরতি কাউন্সিলার এবং ১৩২ জন সাধারণ কাউন্সিলার পদের সম্ভাব্য প্রার্থীও কর্মশালায় যোগ দিয়েছেন। মোট ১৫৮ জন সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন বলে মুজিবুর রহমান জানান। আমন্ত্রিত জানালেও বিএনপি'র সম্ভাব্য মেয়র প্রার্থীরা কর্মশালায় আসেননি। এরা হলেন- খুলনা মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও কেসিসি'র ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মনি। এ প্রসঙ্গে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, চারদলীয় জোট স্থানীয় সরকারের এই নির্বাচন বয়কট করেছে। এটা জোটের কেন্দ্রের সিদ্ধান্ত। যেহেতু চারদলীয় জোট নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে তাদের কেউ কর্মশালায় যায়নি। জামায়াতে ইসলামী বাংলাদেশের খুলনা মহানগর আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, "আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কোন সাংবিধানিক এখতিয়ার নেই। চারদলীয় জোট স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাখান করেছে। তাই আমরা কর্মশালায় যোগ দেয়নি।" কর্মশালায় যোগ দেওয়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, সদর থানা সভাপতি আজমল আহামদ তপন, মহানগর সদস্য অ্যাডভোকেট এনায়েত আলী, যুগ্ম সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক এম ডি এ বাবুল রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল গফফার বিশ্বাস, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, সামাজিক রাজনৈতিক আন্দোলনের জেলা সমন্বয়ক এস এম কামরুল আলম মিন্টু, আওয়ামী মুসলিম লীগ নেতা আলহাজ সরোয়ার হোসেন খান, নাগরিক পরিষদের মো. সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ডা. শেখ ইমতিয়াজ। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (প্রশাসন নির্বাচন) ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপ নির্বাচন কমিশনার মো. মহসিন আলী, জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম। এছাড়া পুলিশ কমিশনার হেলাল উদ্দিন বদরী, ডেপুটি পুলিশ কমিশনার শাহাদৎ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমান বক্তব্য রাখেন। ড. রফিকুল ইসলাম বলেন, "বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপে নির্বাচন করতে একশত ভাগ আন্তরিক। অন্য যে কোন নির্বাচন কমিশন থেকে বর্তমান কমিশন অনেক বেশি জবাবদিহিতা ও স্বচ্ছতায় বিশ্বাস করে।" তিনি বলেন, "যাতে ভুল তথ্যের কারণে কোন কারো প্রার্থীতা বাতিল না হয় সে জন্য এই কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালার দ্বিতীয় পর্বে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ ২০০৮ এর আলোকে প্রণীত নির্বাচনী বিধিমালা, আচারণ বিধিমালা এবং নতুন মনোনয়নপত্র পূরণ সম্পর্কে অবহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪৭ ঘ.