২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় অধিকাংশ নদীর পানি বেড়েছে

তিস্তা নদী অববাহিকায় নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের সবকটি নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদী অববাহিকায় নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের সবকটি নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, নীলফামারী জেলার নিম্নাঞ্চলগুলোতে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। তবে, অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে আরও জানানো হয়, সারাদেশে ৭৩টি পয়েন্টের মধ্যে ৪৪টিতে পানি বেড়েছে, ২৬টিতে কমেছে, দুইটিতে অপরিবর্তিত রয়েছে এবং একটি পয়েন্টের অবস্থা জানা যায়নি। কুড়িগ্রামে ধরলা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে। আবার তিস্তার ডালিয়া পয়েন্টে কমেছে ৫৭ সেন্টিমিটার। ব্রহ্মপুত্র-যমুনার পানি নুনখাওয়ায় কমেছে ৩ সেন্টিমিটার। অপরদিকে চিলমারিতে ১১ সেন্টিমিটার, বাহাদুরাবাদে ৮ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ৩ সেন্টিমিটার এবং আরিচায় ৬ সেন্টিমিটার বেড়েছে। ঢাকায় বুড়িগঙ্গার পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। গঙ্গা-পদ্মার পানি পাংখায় ৬৭ সেন্টিমিটার, রাজশাহী ৫৭ সেন্টিমিটার, হার্ডিঞ্জ সেতু ৩৮ সেন্টিমিটার, গোয়ালন্দ ৭ সেন্টিমিটার এবং ভাগ্যকুলে ৫ সেন্টিমিটার বেড়েছে। মহানন্দা নদীর পানি চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ৮ সেন্টিমিটার। গড়াই রেল সেতু এলাকায় গড়াইয়ের পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার। সুরমার পানি কানাইঘাটে ৬৬ সেন্টিমিটার, সিলেটে ৩৪ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ৫ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া কুশিয়ারার পানি অমলসিদে ৩২ সেন্টিমিটার এবং শেওলায় ১৯ সেন্টিমিটার বেড়েছে। ভৈরববাজারে মেঘনার পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের সবগুলো নদী বিপদসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, রোববার সন্ধ্যা ৬ টার পর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। বিপদসীমা হলো- ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার। আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, আগে প্লাবিত এলকা থেকে পানি নেমে গেলেও নতুন করে ডুবতে শুরু করেছে ডালিয়া পয়েন্ট এলাকার কয়েকটি চর। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, ব্যারেজের উজানে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া, কিসামত সাতনাই, পুর্ব সাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেস্বর, পুর্ব সাতনাই পশ্চিম সাতনাই ইউনিয়নের কালিগঞ্জ, টেপাখড়িবাড়ি ইউনিয়নের পুর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়নের ছোটখাতা চরের ঘরবাড়ি থেকে রোববার সকালের দিকে পানি নেমে গেছে। তবে সন্ধ্যার পর থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় ওই এলাকার চরের ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। তিনি জানান, ব্যারাজের ভাটিতে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের হলদিবাড়ী এলাকায় বাঁধের ডানতীর ঘেঁষে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। বাঁধের ভাঙ্গন ঠেকাতে বাঁশের পাইলিং করা হচ্ছে। শেরপুর প্রতিনিধি জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার ৭টি ইউনিয়নে হটাৎ বন্যা দেখা দিয়েছে। তবে বর্ষণ বন্ধ হওয়ার পর থেকে আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। প্লাবিত ইউনিয়নগুলো হলো- ঝিনাইগাতীর সদর, ধানশাইল ও মালিঝিকান্দা এবং নালিতাবাড়ির বাঘবের, যোগানিয়া, কলসপাড় ও মরিচপুরান। ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, এলাকার রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘরে পানি উঠেছে, েেতর ফসল, আউশ ধানের তে, বজিতলা ডুবে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। কোনো কোনো স্থানে পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তার মাটি ধসে গেছে। মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুদ্দিন জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হলেও তেমন কোনো য়তি হয়নি। তবে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/ডিডি/এমএইচবি/২১২৩ ঘ.