ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবাজারের কর্মচারী আমিনুর রহমান রানা আঘাতজনিত কারণে মারা যান। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে এই মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
শনিবার প্রতিবেদনটি হাতে পেয়েছে শাহবাগ থানা পুলিশ।
বঙ্গবাজারের এস কে ট্রেডার্স নামের একটি দোকানের কর্মচারী রানা রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দোকান থেকে বাসায় ফেরার পর আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রানার স্বজনদের অভিযোগ, দোকান মালিকের নির্যাতনেই তিনি মারা গেছেন।
এ বিষয়ে পরিবারের প থেকে থানায় মামলা করার পর মঙ্গলবার রানার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছিল।
শাহবাগ থানার উপ পরিদর্শক এবং এ মামলার তদন্ত কর্মকতা মো. কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার দুপুরে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ায় রানাকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, "মামলার আসামি এস কে ট্রেডার্সের মালিক কামাল হোসেন ও সিরাজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রায় প্রতিদিন অভিযান চালছে।"
এদিকে, ঘটনার পর থেকে বন্ধ থাকা এস কে ট্রেডার্স রোববার সকালে আবার খুলেছে। তবে দোকানে মালিকদের কেউ ছিলেন না।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম জানান, দোকানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কাজেই কর্মচারীর মাধ্যমে সেটি খোলা যেতে পারে।
রানার ভাই আফসার আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়নাতদন্ত প্রতিবেদনেই রানাকে পিটিয়ে হত্যার বিষয়টি প্রমাণ হয়েছে। এখন পুলিশ সুষ্ঠু তদন্ত করলে নির্যাতনের ধরন উদঘাটিত হবে।"
রানার মৃত্যুর খবর বঙ্গবাজারে ছড়িয়ে পড়লে সোমবার বঙ্গসুপার মার্কেট, এনেক্স টাওয়ারসহ আশপাশের প্রায় ১০টি মার্কেটের দোকান কর্মচারীরা রাস্তায় নেমে বিােভ করে। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর ঘটনার পুলিশের হস্তেেপ পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০২৮ ঘ.
bdnews24