২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একে-৪৭ রাইফেল উদ্ধার

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ থেকে শুক্রবার রাতে গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ থেকে শুক্রবার রাতে গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাবের ফ্লাইট লেফটেন্যান্ট মিজানুর রহমান জানান, রাত সাড়ে আটটার দিকে ফতেয়াবাদের কেআই হাই স্কুল এলাকায় অভিযান চালিয়ে একটি আম গাছের নিচ থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে